ময়মনসিংহ ৯ আসন

জামায়াতের সমর্থন নিয়ে নির্বাচনি প্রচারে বিডিপি চেয়ারম্যান

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে। লন্ডনের ডরচেস্টার হোটেলে গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে উভয় পক্ষ এ বিষয়ে প্রায় একমত। এদিকে নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ ৯ (নান্দাইল) সংসদীয় আসনে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন নবগঠিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান একেএম আনোয়রুল ইসলাম চাঁন।

আনোয়রুল ইসলাম চাঁন গত ১২ মে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁর এ প্রার্থিতায় সমর্থন দিয়েছে বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে। এছাড়া তিনি নিজেও এ সমর্থনের কথা এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

প্রার্থিতা ঘোষণার পর থেকে গত এক মাসে তিনি নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনবহুল স্থান অর্থাৎ হাট বাজারে নির্বাচনী গণসংযোগ করে চলেছেন। এ কাজে তাঁকে সাংগঠনিকভাবে সহায়তা করছেন জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

এ বিষয়ে জানতে চাইলে বিডিপি চেয়ারম্যান একেএম আনোয়রুল ইসলাম চাঁন গণসংযোগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি রাজনীতি ডটকম প্রতিবেদককে জানান, ‌গত এক মাস ধরে তিনি নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন। উপজেলার বিভিন্ন স্থানে ৪২টি গণসংযোগ ও পাঁচটি বড় সমাবেশ করেছেন। তিনি সংসদীয় আসনের প্রতিটি ভোটারের বাড়িতে যাবেন বলে মনস্থির করেছেন।

গত বুধবার নান্দাইল উপজেলার সর্ব দক্ষিণের ইউনিয়ন জাহাঙ্গীপুরের সিডস্টোর বাজারে সমাবেশ করেছেন। প্রতিটি গণসংযোগে প্রচুর লোক সমাগম হচ্ছে। ভোটারদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছেন।

তিনি আরও বলেন, ‌গত তিনটি নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়েছে। এ অবস্থায় মানুষ সুষ্ঠু একটি নির্বাচনের জন্য মুখিয়ে আছেন।'

জানা যায়, একেএম আনোয়রুল ইসলাম চাঁন ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে রাজনীতি শুরু করেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জড়িত ছিলেন। ২০০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত সৌদি আরবের রাজধানী রিয়াদ মহানগরের বিএনপির সভাপতি ছিলেন।

২০১৮ সালে দেশে ফিরে তিনি সমমনাদের সাথে নিয়ে নতুন রাজনৈতিক ধারা তৈরি করে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নানা অপকর্মের বিরোধিতায় সক্রিয় থাকেন।

২০২২ সালের পয়লা মার্চ এক সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। দল গঠনের প্রক্রিয়া শেষে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় একাধিক দল নিবন্ধন পেলেও বিডিপিকে নিবন্ধন দেওয়া হয়নি।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন বিডিপিকে নিবন্ধন সনদ প্রদান করে। এরপর থেকে দলটির কার্যক্রম আরও গতিশীল হয়। বিডিপির নির্বাচনি প্রতীক হচ্ছে ফুলকপি।

একেএম আনোয়ারুল ইসলাম চান নান্দাইল পৌরসভার চারিআনিপাড়া মহল্লার বাসিন্দা। তিনি এলাকার বিশিষ্ট সমাজসেবক মরহুম এএফএম ইছহাকের চতুর্থ সন্তান।

ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মো. আবদুল করিম বলেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্তক্রমে ময়মনসিংহ-৯ (নান্দাইল) সংসদীয় আসনে বিডিপি চেয়ারম্যান আ্যাডভোকেট আনোয়রুল ইসলাম চাঁনকে সমর্থন দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থিতা ঘোষণার পর প্রশংসা সূচক মন্তব্য লিখছেন অনেকেই।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে