নেত্রকোনা প্রতিনিধি

দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে উপজেলার সাতটি ইউনিয়নের ৪৯৭ জন কাউন্সিলরের সরাসরি ভোটে মো. মোস্তাক আহমদ সভাপতি ও আশিক আহমদ কমল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার (২৫ মে) সকাল ১১টায় বারহাট্টা মিলনায়তনের হলরুমে এ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি।
বারহাট্টা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাক আহমেদের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদু। দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হক।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ ওয়ারেছ আলী মামুন, সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জাতীয় নির্বাহী কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিনসহ অন্যরা।
সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। এতে সভাপতি পদে চারজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বারহাট্টা উপজেলার সাতটি ইউনিয়নের মোট ৪৯৭ জন কাউন্সিলর সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন।
কাউন্সিলে সভাপতি পদে ১৬০ ভোট পেয়ে মো. মোস্তাক আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ১৯১ ভোট পেয়ে আশিক আহমদ কমল নির্বাচিত হয়েছেন।

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে