নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় নিহতের দুইদিন পর বাংলাদেশীর লাশ হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশের পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে ভারতীয় পুলিশ। নেত্রকোনা ৩১ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্ততে জানায়, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ মুন্সিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দীগলবাঘ এলাকার সীমান্ত পিলার ১১৩৮/৪-এস এর নিকট দিয়ে ৭ জন বাংলাদেশী নাগরিক কাঁটাতার হতে আনুমানিক ১০০-১৫০ গজ ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে।
এ সময় ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের দমদমা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ৬ জন পালাতে সক্ষম হলেও ১ জন সেখানে একটি কালভার্ট হতে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে অচেতন হয়ে কালভার্টের পানিতে তলিয়ে যায়। তৎক্ষণাৎ বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বাংলাদেশির নাম রিজাউল করিম। তিনি শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী।
বিজয়পুরের বাংলাদেশ ভারত জিরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে।
এদিকে নিহতের বিষয়টি জানাজানির পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনার মাধ্যমে দুদিন পর রেজাউল করিমের মরদেহ হস্তান্তর করে ভারত।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, ভারতীয় পুলিশ রেজাউল করিম নামে এক বাংলাদেশের নাগরিকের আমাদের কাছে হস্তান্তর করেছে। ইতিমধ্যে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। মরদেহ ভারতে একবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে তবে পুনরায় ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
২ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
২ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
২ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে