নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

মাদকাসক্ত সন্তানকে আসক্তি থেকে ফিরিয়ে ভালো পথে আনতে অনেক চেষ্টা করেছেন বাবা। কাজে আসেনি কোনো চেষ্টাই। বরং দিন দিন ছেলের অত্যাচার-নির্যাতন বাড়তে থাকে। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে নিজেই খবর দিয়ে পুলিশ ডেকে তাদের হাতে ছেলেকে তুলে দিয়েছেন বাবা।
বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে আহমেদ জিসানকে (২০) পুলিশ তার বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুলিশ অবশ্য দাবি করেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তারা ইয়াবাসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার আহমেদ জিসানের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের একটি গ্রামে। তার নাম আহমেদ জিসান (২০)। তার বাবা একজন স্কুলশিক্ষক।
পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানিয়েছেন, মেধাবী আহমেদ জিসান এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সঙ্গদোষে মাদকাসক্ত হয়ে পড়েন। তাকে একাদশ শ্রেণিতে ভর্তি করা হলেও মাদকের কারণে তার পড়ালেখা এগোয়নি। এমনকি মাদক নিরাময় কেন্দ্রে তিন মাস রেখে চিকিৎসা দিয়েও কাজ হয়নি, ফিরে এসে তার অবস্থার আরও অবনতি ঘটে।
পরিবারের সদস্যরা জানান, মাদকের টাকা জোগার করার জন্য মা-বাবাকে নির্যাতন করতে শুরু করেন জিসান। মাদক কেনার টাকা না পেলে মা-বাবা ও পরিবারের অন্য সদস্যদের প্রাণনাশের হুমকি দিতে থাকেন তিনি। ঈদের মধ্যে চাহিদামতো টাকা না পেয়ে তিনি ঘরের জিনিসপত্র ভাঙচুরও করেন।
জিসানের বাবা বলেন, বৃহস্পতিবার ভোরেও জিসান মাদক সেবনের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশকে খবর দিলে তারা এসে ধরে নিয়ে গেছে। ছেলেকে মাদকের পথ থেকে ফেরানোর অনেক চেষ্টা করেছি। কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এবার আইনের দ্বারস্থ হলাম।
নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুস সালাম বলেন, জিসানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার কক্ষে ২৫ পিস ইয়াবা পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা করে বৃহস্পতিবার দুপুরে জিসানকে আদালতে পাঠানো হয়েছে।

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে