প্রতিবেদক, রাজনীতি ডটকম

শিক্ষার্থীরা কোটা আন্দোলনে যে অমানবিক নির্যাতনরে শিকার হয়েছে ও সারাদেশে হামলা ও হত্যার প্রতিবাদে ময়মনসিংহে কফিন মিছিল করেছেন । এ সময় তারা রেললাইন অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।
বুধবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর কৃঞ্চচূড়া চত্বর থেকে এই কফিন মিছিলটি বের হয়ে টাউন মোড়ে গিয়ে অবস্থান নেয়।
এর আগে সকাল ১১টা থেকে নগরীর কৃঞ্চচূড়া চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে।
এতে আনন্দ মোহন কলেজ, নাসিরাবাদ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, পলিটেকনিক ইন্সটিটিউটসহ নগরীর বিভিন্ন স্কুল ও কলেজের হাজার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় তারা স্লোগানে স্লোগানে নিহত আন্দোলনকারীদের হত্যার বিচার দাবি করেন।
এদিকে রেললাইন অবরোধ করায় প্রায় দুই ঘণ্টা দুটি ট্রেন আটকা পড়ে থাকে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেন্ডেন্ট মো. নাজমুল হক খান।
তিনি বলেন, শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় মহুয়া এক্সপ্রেস ট্রেন ফাতেমানগর স্টেশনে এবং মোহনগঞ্জ লোকাল ট্রেন শম্ভগঞ্জ এলাকায় প্রায় দুই ঘণ্টা আটকা ছিল।
শিক্ষার্থীরা জানায়, ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ যৌথ হামলা চালিয়ে আমাদের ভাই-বোনদের শহীদ করেছে। আমারা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। যে কোনো মূল্যে দাবি আদায় করে আমরা ঘরে ফিরব। অন্যথায় আমাদের আন্দোলন চলছে এবং চলবে।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
২ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
২ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
২ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে