প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফরিদপুর শহরে হোসাইন ব্যাপারী (১৩) নামে এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে শহরের ভাটি লক্ষ্মীপুরের একটি মহিলা মাদরাসার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হোসাইন শহরের চর টেপাখোলা ব্যাপারীপাড়ার মৃত খোকা ব্যাপারীর ছেলে। মাত্র এক সপ্তাহ আগে তার বাবা মারা যান। তার মায়ের নাম শেফালী বেগম। মৃত খোকা ব্যাপারীর তিন সন্তানের মধ্যে হুসাইন ব্যাপারী সবার ছোট।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিশুটির স্বজনেরা। লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। এক সপ্তাহের ব্যবধানে দুজনের মৃত্যুতে আহাজারি যেন থামছেই না তাঁদের।
স্বজনেরা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে বাড়িতে না ফেরায় সারা রাত খুঁজতে থাকেন তাঁরা। আজ সকালে লাশ পড়ে থাকার খবর পেয়ে ছুটে আসেন। পরে লাশটি হুসাইনের বলে শনাক্ত করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধারের কার্যক্রম শুরু করে।
নিহতের ফুপাতো ভাই গোলাপ ব্যাপারী বলেন, ‘সর্বশেষ গতকাল বেলা ৩টায় রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল এবং প্রতিদিন রাত ৮টার দিকে বাড়িতে ফেরে সে। রাতে বাড়িতে না ফেরায় আমরা সব জায়গায় খুঁজতে থাকি। আজ সকালে জানতে পারি এই এলাকায় লাশ পড়ে আছে। এসে দেখি হুসাইনের লাশ। ওর রিকশাটিও নেই।’
হত্যার বিচারের দাবি জানিয়ে স্বজনেরা জানান, এক সপ্তাহ আগে ওর বাবা স্ট্রোক করে মারা যাওয়ার পর থেকে রিকশা চালিয়েই আয় করত। এখন ওর মাকে কে দেখবে? আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং খুনিদের ফাঁসি চাই।
ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) শৈলেন চাকমা বলেন, ‘স্থানীয়দের মারফত খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গলায় রশি প্যাঁচানো রয়েছে। পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিনের টিম ঘটনা তদন্ত করছে। আশা করছি দ্রুত জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।’

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
২ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
২ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
২ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে