চোখের সামনে ঝকঝকে স্কুল ভবন, ক্লাস হয় টিনের ঘরে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ০১
নান্দাইলের নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে নির্মাণকাজ শেষ না হওয়ায় ঝাঁ চকচকে নতুন ভবন (বাঁয়ে) রেখে পাঠদান চলছে টিনের চৌচালা ঘরে (ডানে)। ছবি: রাজনীতি ডটকম

শিশুদের চোখের সামনেই ঝকঝকে স্কুল ভবন। কিন্তু গত দুই বছর ধরে তারা শুধু সেটি দেখেই চলেছে। প্রচণ্ড গরমেও তাদের টিনের তৈরি একটি চৌচালাঘরে পড়াশোনা করতে হচ্ছে।

এটি ময়মনসিংহের নান্দাইল উপজেলার নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। নতুন ভবনটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় শিক্ষার্থীদের এই দুর্ভোগের অবসান হচ্ছে না।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩১ ডিসেম্বর ভবনটির নির্মাণকাজ শুরু হয় এবং ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে তা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ এখনও অসমাপ্ত। ফলে প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা একটি ছোট টিনের ঘরে গাদাগাদি করে ক্লাস করতে বাধ্য হচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার খারুয়া ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে অবস্থিত বিদ্যালয়টি ছিল একটি বেসরকারি রেজিস্টার্ড প্রাইমারি স্কুল। সেটি ২০১১ সালে প্রতিষ্ঠা করা হয়। সেসময় ক্লাস পরিচালনার জন্য একটি টিনের চালাঘরে বেড়া দিয়ে তিনটি কক্ষ তৈরি করা হয়েছিল। বাকি দুটি কক্ষের একটিকে অফিস, অন্যটি নামাজের ঘর হিসেবে ব্যবহার করা হতো। ঘরটি নিচু হওয়ায় শ্রেণিকক্ষে পাখা ব্যবহার করা যেত না। অপর্যাপ্ত স্থানের কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

বিদ্যালয়টি ২০১৩ সালে জাতীয়করণ করা হয়। তবে জমি সংক্রান্ত জটিলতার কারণে নতুন ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছিল না। পরে ২০২২ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) একটি পাকা ভবন নির্মাণের উদ্যোগ নেয়। সে বছরই দরপত্র আহ্বান ও কার্যাদেশ প্রদানের পর ৩১ ডিসেম্বর ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সরেজমিনে দেখা গেছে, কিছু কাজ বাকি থাকায় নতুন ভবনটি এখনো স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি। ফলে বাধ্য হয়ে শিক্ষক-শিক্ষার্থীরা প্রচণ্ড গরমে সেই ছোট টিনের ঘরেই ক্লাস চালিয়ে যাচ্ছেন।

প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া জানান, বিদ্যালয়ে ১৬০ জন শিক্ষার্থী এবং পাঁচজন শিক্ষক রয়েছেন। প্রয়োজনীয় শ্রেণিকক্ষের অভাবে শুরু থেকেই ক্লাস নিতে সমস্যা হচ্ছে। নির্মাণাধীন নতুন ভবনটি পেলে এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদী।

ভবন নির্মাণের ঠিকাদার আজিজুল ইসলামের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. ফজিলাতুন্নেছা জানান, উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য এলজিইডি প্রকৌশলীর কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে।

উপজেলা প্রকৌশলী মো. আবদুল মালেক বিশ্বাস বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারকে আগামী এক মাসের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১৯ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

৩ দিন আগে