নেত্রকোনা প্রতিনিধি

গাজায় গণহত্যার প্রতিবাদে এবং এখনই ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে নেত্রকোনায় কবি-লেখকরা কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় বকুলতলা চত্বরে খালেদদাদ চৌধুরী মুক্তমঞ্চে এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়ে চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এতে কবি-সাহিত্যিক ছাড়াও শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সুফি কবি এনামূল হক পলাশের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী। এ সময় বক্তব্য দেন কবি ও প্রাবন্ধিক অধ্যাপক ননীগোপাল সরকার, প্রাবন্ধিক ও সাম্যবাদী তাত্ত্বিক অধ্যাপক আনোয়ার হাসান, জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, কবি ও প্রাবন্ধিক স্বপন কুমার পাল, কবি কামাল হোসাইন, কবি মো. আলমগীর, জেলা জাসাসের সভাপতি ও সংগীতশিল্পী সাদমান পাপ্পু, প্রাবন্ধিক পল্লব চক্রবর্তী, কবি তানভীয়া আজিম, ছড়াকার মৃণাল চক্রবর্তী, কবি আনিসুর রহমান, কবি ইউসুফ খান, কবি হেপি সরকার ও কবি শোকরান খানসহ অন্যরা।
বক্তারা বলেন, ইসরায়েলি আগ্রাসনের নৃশংস আক্রমণে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নারী-পুরুষ তো বটেই, শিশুরাও নির্বিচারে বোমাবর্ষণে নিহত হচ্ছে। তবুও বিশ্ব এখনো উদ্বেগজনকভাবে নীরব। এমনকি রাজনৈতিকভাবে শক্তিশালী মুসলিম দেশগুলোও কোনো অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। এই নীরবতা ইসরায়েলি বাহিনীকে আরও সাহসী করেছে, যারা নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের সন্ত্রাসী অভিযান চালিয়ে যাচ্ছে।
পল্লব চক্রবর্তী বলেন, গাজায় এমন নির্মম গণহত্যার দৃশ্য দেখার পর থেকে আর স্থির থাকতে পারছি না। আমরা ফিলিস্তিনি মানুষের মুক্তি চাই। স্বাধীন ফিলিস্তিন চাই। একটি জাতির ওপর এভাবে দিনের পর দিন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। কিন্তু বিশ্বের মুসলিম উম্মাহ ও সংগঠনের কোনো টনক নড়ছে না। কাজেই আমাদের জায়গা থেকে যা যা করা সম্ভব আমরা করব।
সভাপতির বক্তব্য শেষে কবি এনামূল হক সকলের পক্ষে গণমাধ্যমের জন্য বিবৃতি পাঠ করেন।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
১ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে