নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পল্লিতে একজনের জানাজায় যাওয়া নিয়ে এক কৃষকের সঙ্গে এক কিশোরের কথা কাটাকাটির জের ধরে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে একপর্যায়ে আঘাত পেয়ে ওই কৃষক মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের টিক্কারচর বাজারের এক দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক ইয়াছিন মিয়া (৪২) ওই ইউনিয়নের পাছরুখি গ্রামের মতিউর রহমানের ছেলে। তাকে আঘাত করা কিশোরের বাড়ি পাছরুখি দক্ষিণপাড়া গ্রামে। ঘটনার পর থেকে সে পলাতক।
এদিকে কৃষক ইয়াছিনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে অভিযুক্ত কিশোরের মামার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা ওই বাড়ির চার-পাঁচটি ঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে পাছরুখি গ্রামের এক মৃত ব্যক্তির জানাজায় অংশ নেওয়া নিয়ে ওই কিশোর ও কৃষক ইয়াছিন মিয়া তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ইয়াছিন ওই কিশোরকে বেশ কয়েকটি চড়-থাপ্পড় মারেন। রেগে গিয়ে ওই কিশোর পালটা আঘাত করলে ইয়াছিন মাটিতে লুটিয়ে পড়েন। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই ফারুক মিয়া অভিযোগ করে বলেন, এক মৃত ব্যক্তির জানাজার নামাজে যাওয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে ইয়াছিনকে মারধর করে হত্যা করা হয়েছে। ভাই মারা যাওয়ার পর ঘটনাটি আমরা জানতে পারি। আমরা খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার এখন পর্যন্ত মামলা করেনি। মামলা করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে