নেত্রকোনায় ছাত্রদলের এক আহ্বায়ক ও ৪ সদস্য সচিবকে শোকজ

নেত্রকোনা প্রতিনিধি
জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো

নেত্রকোনায় ছাত্রদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা কমিটি। এই পাঁচজনের মধ্যে একজন একটি কলেজ কমিটির আহ্বায়ক, বাকিরা পৌর ও কলেজ শাখা ছাত্র দলের সদস্য সচিব।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নেত্রকোনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় দপ্তর সম্পাদক মো. আশরাফুল ইসলাম খান পাঠানের (প্রান্ত) সই করা চিঠিতে এই পাঁচজনকে কারণ দর্শাতে বলা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী রাতে তার ফেসবুক আইডিতে চিঠিটি পোস্ট করেছেন।

যে পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ যাদেরকে দেওয়া হয়েছে তারা হলেন— নেত্রকোণার কেন্দুয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব সৈয়দ রাকিব হাসান তন্ময়, দূর্গাপুরের সুসং সরকারি মহাবিদ্যালয়ের সদস্য সচিব মাসুদ মির্জা, খালিয়াজুরী কৃষ্ণপুর সরকারি কলেজের সদস্য সচিব বুলবুল আহমেদ এবং আটপাড়ার তেলিগাতী সরকারি কলেজের আহ্বায়ক রাকিব হাসান রনি ও সদস্য সচিব রকি মিয়া।

নোটিশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আপনার সাংগঠনিক দায়িত্বে অবহেলা নেত্রকোনা জেলা ছাত্রদলের দৃষ্টিগোচর হয়েছে, যা দলের প্রতি অঙ্গীকার ভঙ্গ ও আপনার ওপর অর্পিত দায়িত্বের সুস্পষ্ট অবহেলার শামিল এবং সম্পূর্ণ দলীয় শৃঙ্খলা পরিপন্থি।

এ অবস্থায় কেন ওই পাঁচজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ১ আগস্ট সন্ধ্যা ৭টায় ছোটবাজারে জেলা বিএনপি দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত আকারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

৩ দিন আগে