নিয়োগে স্বজনপ্রীতি না করায় অপপ্রচার, অভিযোগ মাদরাসা অধ্যক্ষের

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
শুক্রবার নান্দাইলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ আবদুল হাই। ছবি: রাজনীতি ডটকম

মাদরাসার গভর্নিং বডির কয়েকজন সদস্যের স্বজনদের নিয়োগ না দেওয়ায় মানহানিকর অপপ্রচারের অভিযোগ তুলেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. আবদুল হাই।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত একটি ভবনের দোতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ আবদুল হাই বলেন, মাদরাসার পরিচালনা পর্ষদের সহসভাপতি আবদুল হান্নান, সদস্য আশিকুর রহমান কাজল ও আরেক সদস্য ফজলুল করিম তাদের একাধিক সন্তান ও স্বজনদের মাদরাসায় চাকরি দেওয়ার জন্য তাকে চাপ দেন। তবে অধ্যক্ষ জানিয়ে দেন, নিয়োগ কমিটি বিধি অনুযায়ী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। এ বিষয়ে তার পক্ষে কিছু করার নেই।

আবদু হাই বলেন, তিনি এ কথা বলার পর গভর্নিং বডির সহসভাপতি আবদুল হান্নান বাদী হয়ে নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা (২৬১/২৫) করেন। পরে তার বিরুদ্ধে অনেক আগে নিষ্পত্তি হওয়া কিছু মিথ্যা ও বানোয়াট অভিযোগ নতুন করে উত্থাপন করে তাকে জনসমক্ষে হেয় করার চেষ্টা করছেন। অথচ একাধিকবার তদন্তে এসব অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। সে প্রমাণও তার কাছে রয়েছে।

অধ্যক্ষ আবদুল হাই আরও বলেন, আবদুল হান্নান মাদরাসার কাছাকাছি এলাকার স্থানীয় বাসিন্দা। তিনি প্রায়ই শিক্ষকদের সঙ্গে অসদাচরণ ও তাদের হেনস্থা করেন। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাগজপত্র হাতিয়ে নিয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন। আচারগাঁও ফাজিল মাদরাসাটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত। ওই সময় আবদুল হান্নানের জন্ম না হলেও তিনি এখন নিজেকে মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য বলে দাবি করে নানা প্রভাব খাটিয়ে আসছেন। তার প্রতিটি অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এসব অভিযোগের দালিলিক উত্তর ও প্রমাণ আমার কাছে রয়েছে।

আগামী ৩১ ডিসেম্বর অধ্যক্ষ পদ থেকে অবসর বেন জানিয়ে আবদুল হাই বলেন, এর আগে হান্নান সাহেব তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পেরে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে আমাকে সামাজিকভাবে আমাকে হেয় করার চেষ্টা করছেন।

এসব বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন অধ্যক্ষ আবদুল হাই।

এসব বিষয়ে জানতে চাইলে মাদরাসা পরিচালনা পর্ষদের সহসভাপতি আবদুল হান্নান মোবাইল ফোনে বলেন, অধ্যক্ষ আবদুল হাই নানা অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন। এসব প্রমাণ আমার কাছে রয়েছে।

সংবাদ সম্মেলনে নান্দাইলের কাটলীপাড়া আলীম মাদরাসার অধ্যক্ষ ওয়াকিব মিয়া, বাকচান্দা ফাজিল মাদরাসার অদ্যক্ষ মো. আসাদুল্লাহ, ধুরুয়া ডিএস মাদরাসার অধ্যক্ষ মো. তাজুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সহসভাপতি আবদুল আহাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে