জননিরাপত্তা বিপন্ন করার অভিযোগ

সাবেক পরিকল্পনা মন্ত্রীর কন্যাসহ ৮৮ জনের বিরুদ্ধে মামলা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনা ও জননিরাপত্তা বিপন্ন করার অভিযোগে ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের স্থানীয় ৮৮ জন নেতাকর্মী ও সমর্থকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সরকার এসব সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

থানা সূত্র জানায়, গত ১৮ জুন মামলাটি রুজু করা হয়। মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুস সালামের কন্যা ওয়াহিদা হোসেন রূপাসহ তিনজন ইউপি চেয়ারম্যানকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়। মামলার বাদী নান্দাইল থানার এসআই মো. আবদুল হামিদ মিয়া।

মামলার এজাহারে বলা হয়, ১৭ জুন রাতে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের ডিএস দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে।

তবে ধুরুয়া গ্রামের স্থানীয় একাধিক সূত্র জানায়, ওইদিন স্থানীয় বাসিন্দা মো. বরকত উল্লাহ তাঁর সন্তানের আকিকা অনুষ্ঠান আয়োজন করেছিলেন। সেখানে তাঁর আমন্ত্রিত বন্ধুরা অংশ নেন, যাদের মধ্যে কয়েকজন নিষিদ্ধ সংগঠনের পরিচিত বলে জানা যায়। পুলিশ সেখান থেকে বরকতসহ সাতজনকে আটক করে।

পরদিন ১৮ জুন তাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

ওই মামলার আসামিদের মধ্যে রয়েছেন আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, শেরপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া, জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মণ্ডল এবং সাবেক পরিকল্পনা মন্ত্রীর কন্যা ওয়াহিদা হোসেন রূপা, যিনি মন্ত্রীর উপদেষ্টা ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

নান্দাইল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, "সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে