ডেস্ক, রাজনীতি ডটকম

নেত্রকোনার বারহাট্টার রায়পুরে মন্দিরের পুকুর দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত ২৭ আগস্টের এই ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, গত ২৭ আগস্ট রাত ৮টার দিকে রায়পুরের শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহ মন্দিরের পুকুরে আব্দুল মজিদ নামে এক ব্যক্তির লোকজন দেশীয় অস্ত্রসহ মাছ ধরতে এলে রায়পুর ইউনিয়নের বিএনপির সভাপতি রাজ্জাক তালুকদার ও সাধারণ সম্পাদক বাবুল ফকিরসহ শিক্ষার্থী ও স্থানীয়রা বাধা দেন। পরে অভিযুক্তরা পুকুর থেকে মাছ ধরতে না পেরে চলে যায়।
এ বিষয়ে রায়পুর ইউনিয়নের বিএনপি সভাপতি রাজ্জাক তালুকদার বলেন, এর আগেও আব্দুল মজিদের লোকজন এমন ঘটনা ঘটিয়েছে। সরকার পতনের পর তারা এক গরীব মানুষের দোকান ভাঙচুর করে নিয়ে যায়।
গোপীনাথ বিগ্রহ মন্দিরের সেবায়েত জানান, এ ঘটনায় আমরা বারহাট্টা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ ঘটনায় বক্তব্য নিতে আব্দুল মজিদের মোবাইল ফোনে কল করা হলেও সংযোগ দেওয়া সম্ভব হয়নি।
বারহাট্টা থানার ওসি মো. রফিকুল বলেন, দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
২ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
২ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
২ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে