টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে নানির বাড়ি বেড়াতে গিয়ে দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে (১০) ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ফিরোজের (৪৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুন শুনানি শেষ রিমান্ড মঞ্জুর করেন৷
এর আগে শনিবার রাতে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে ফিরোজকে গ্রেপ্তার করে মির্জাপুর থানার পুলিশ। গ্রেপ্তার ফিরোজ (৪৫) উপজেলার কুড়িপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি ফিরোজ মিয়া শিশুটি নানির বাড়ির কাছে জমিতে সার দিচ্ছিলেন। ওই জমির পাশে শিশুটি গাছ থেকে বড়ই পাড়ছিল। সেসময় ফিরোজ মিয়া শিশুটিকে ডেকে নিয়ে একটি শৌচাগারের ভেতরে নিয়ে ধর্ষণ করে। এ সময় ঘটনাটি ভিডিও করেন ফিরোজ মিয়া। ধর্ষণের কথা কাউকে বললে মোবাইলে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়া এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেন তিনি। পরে বাড়ি গিয়ে শিশুটি চুপচাপ থাকায় তাকে জিজ্ঞেস করা হলেও কিছু বলছিল না। এক পর্যায়ে পুরো ঘটনা তার মাকে খুলে বলে। বিষয়টি জানাজানি হলে ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় মালেক, বাবুল ও ফাজুসহ কয়েকজন মাতাব্বর ঘটনার সপ্তাহ খানেক পর গ্রাম্য সালিশের আয়োজন করেন। সালিশে ধর্ষক ফিরোজকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। গ্রাম্য মাতাব্বরদের চাপে সালিশ মেনে নিয়ে জরিমানার ৫৮ হাজার টাকা দিলেও বাকি টাকা দেয়নি৷ এ ঘটনায় গত ৮ মার্চ ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার মেহেরপুরের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ফিরোজের ছেলে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়৷ এ সময় সাব্বিরের কাছ থেকে বাবা ও ছেলের দুই জনের পাসপোর্ট জব্দ করা হয়। বিষয়টি টের পেয়ে ফিরোজ পালিয়ে যায়৷
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে শনিবার রাতে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে ফিরেোজকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার ফিরোজকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়৷ পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
১ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে