নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নানাবাড়িতে বেড়াতে যাওয়া এক আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রশিক্ষণ থেকে ছুটি নিয়ে তিনি নানাবাড়িতে গিয়েছিলেন।
শনিবার (৩০ আগস্ট) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের রামগোপালবাড়ি গ্রাম থেকে ওই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনসার সদস্যের নাম নিজাম উদ্দিন (২৪)। ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়নের তরফ পাছাইল গ্রামের সাদেক মিয়ার ছেলে তিনি।
এলাকাবাসী ও পরিবার জানিয়েছে, নিজাম সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রশিক্ষণে ছিলেন। সেখান থেকে ছুটি নিয়ে ২৭ আগস্ট বাড়ি ফেরেন। পরে তিনি রাজীবপুর ইউনিয়নের রামগোপালবাড়ি গ্রামে নানাবাড়িতে বেড়াতে যান।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষে নিজাম ঘুমাতে যান। শনিবার সকালে নানি হালেমা খাতুন তাকে ঘুম থেকে তুলতে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। পরে জানালার ফাঁক দিয়ে দেখতে পান, নিজাম ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন।
হালেমা খাতুনের চিৎকারে সবাই ছুটে যান। খবর পেয়ে বাড়িতে পুলিশও যায়। পরে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
নিহত আনসার সদস্য নিজামের মামা শফিকুল ইসলাম বলেন, নিজাম উদ্দিন ছোটবেলা থেকেই নানাবাড়িতে থাকত, এখানে থেকেই পড়ালেখা করেছে। তিন দিন আগে প্রশিক্ষণ থেকে বাড়িতে আসার পর এখানে এসেছে। সকালে মায়ের (নিজামের নানি) চিৎকার শুনে গিয়ে দেখি ওর লাশ ঝুলছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, আনসার সদস্যের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১৯ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
২ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
২ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
৩ দিন আগে