ময়মনসিংহে সাংবাদিককে কোপাল স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মো. আতাউর রহমান (৪১) নামে এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ সময় মো. রুহুল আমিন রিপন (৪০) নামে অপর সাংবাদিককে মারধর করে তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ ঘটনা ঘটে।

আহত আতাউর রহমান ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের দুইবারের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি। আর রুহুল আমিন রিপন স্থানীয় পত্রিকার প্রতিনিধি।

আহত আতাউর রহমান বলেন, কোটা আন্দোলনকারীরা কর্মসূচি শেষ করে চলে গেলে আওয়ামী লীগ ও এর অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন। এসময় সহকর্মী রুহুল আমিন রিপনের মোটরসাইকেলে চড়ে আমি প্রেসক্লাবে যাচ্ছিলাম। পথে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রফিকুল ইসলাম রবি আমাদের পথরোধ করে গাড়ি আটকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এমন সময় পেছন থেকে তার এক কর্মী আমাকে দা’ দিয়ে কোপ দেন। তারা রিপনের মোটরসাইকেল কোপান ও ভাঙচুর করে তাকেও মারধর করেন। পরে তাদের সঙ্গে থাকা নেতাকর্মীরা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আমার মাথায় তিনটি সেলাই দেন এবং রিপনকে প্রাথমিক চিকিৎসা দেন।

আতাউর আরও বলেন, কেন আমাদের ওরপর হামলা করা হয়েছে, তা জানা নেই। বিষয়টি থানায় এখনো জানানো হয়নি। তবে আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সহকর্মীদের সঙ্গে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বলেন, সাংবাদিককে কোপানোর ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে ব‍্যবস্থা নেওয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

২ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে