নেত্রকোনা প্রতিনিধি

জুলাই-আগস্ট গণআন্দোলনে ছাত্র হত্যার অভিযোগের মামলায় আসামি ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের নেতা মো. কামরুল ইসলামকে (৪৩) নেত্রকোনার মোহনগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পূর্ব পেরীর চর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তার মো. কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। তিনি ধামরাই উপজেলা যুবলীগের নেতা ও সাবেক এমপি বেনজির আহাম্মদের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। ধামরাই উপজেলা যুবলীগের কমিটির কার্যকরী সদস্য তিনি।
মোহনগঞ্জ থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুবলীগ নেতা কামরুল ইসলাম জুলাই-আগস্ট আন্দোলনে সাভার ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার এজহারভুক্ত আসামি। সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পূর্ব পেরির চর গ্রামে কামরুলের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে শুক্রবার ভোরে ওই গ্রামের একটি বাড়ি থেকে থানার এসআই শফিকুল ইসলাম ও এসআই রবিউল আউয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কামরুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি ধামরাই থানাকে অবহিত করা হয়েছে। তাকে ধামরাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
১ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
২ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
২ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে