নেত্রকোনায় দুর্বৃত্তের আগুনে পুড়ল ঘর

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের ধলাপাড়া গ্রামে আরিফ বহুমুখি ফার্মের ফিশারীতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে নয়টার সময় ঘটনাটি ঘটে বলে জানান আরিফ বহুমুখী ফার্মের ব্যবস্থাপনা পরিচালক আরিফ উর রহমান সুমন।

ভুক্তভোগী আরিফ উর রহমান সুমন জানান, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দেয়া আগুনে একটি টিনের তৈরি ঘরসহ ফিশারীর অন্যান্য সামগ্রী মিলে প্রায় ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, আওয়ামী লীগ পরিবার হওয়ায় ক্ষুব্ধ হয়ে আগুন দিয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের হুমকি ধামকি ভয়ে থানায় অভিযোগ করতে পারিনি।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, নেত্রকোণার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা ধলাপাড়া গ্রামের ইরাফিল সরকারের ছেলে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য খালিদ হাসান ইমন, রামপুর দশাল গ্রামের জয়নাল ভূঁইয়ার ছেলে আরিফুল ইসলাম ভুঁইয়া (হৃদয়), ধলাপাড়া গ্রামের তাহের মিয়ার ছেলে রবি , আক্কাস আলীর ছেলে এরশাদ মিয়া (রিপন মাস্টার), এরশাদ মিয়া (রিপন মাস্টার) এর ছেলে রুবাই (১৯) ও রাশিদ (৫৫), এবং ফরিদ মেম্বার (৫৩), আরিফ বহুমুখী ফার্ম ফিশারীতে আগুন দেওয়ার এবং মাছ ধরে লুটপাট করে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে দুর্বৃত্তরা জড়িত। এর আগেও এরা ফিশারি থেকে মাছ চুরি করে নিয়ে যায় বলে জানান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে