নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইজুল ইসলাম (২৫) নামে এক তরুণ মারা গেছেন। শুক্রবার দুপুরে ফসলি জমিতে এ ঘটনা ঘটেছে।
তিনি একজন পরিচিত ফুটবলার বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। তাইজুল ইসলাম উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
নিহতের পারিবার জানায়, তাইজুল আজ শুক্রবার দুপুরে নিজেদের জমির ধান কাটতে যান। এ সময় ধান খেতে থাকা সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগের ছেঁড়া তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন তাইজুল। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাইজুলকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবার ও স্থানীয়রা জানান, তাইজুল ইসলাম ফুটবলার হিসেবে পরিচিত ও প্রশংসিত ছিলেন। ময়মনসিংহের মোহামেডান ক্লাব ও স্থানীয় আবদুল হালিম ফুটবল একাডেমির ফুটবলার ছিলেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকবহ পরিবেশ বিরাজ করছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেছেন প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে মনে হয়েছে। এ বিষয়ে পরিবারের কেউ অভিযোগ করেননি। তাই ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা রুজু করা হয়েছে।

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে