মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন

জামালপুর প্রতিনিধি
বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরে মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত

জামালপুরে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে ভাঙচুর চালানোর পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তাদের পারিবারিক সম্পত্তি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় অবস্থিত ওই বাড়িতে প্রবেশ করে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নরুন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় তাদের বাড়িটির সামনে গান বাজিয়ে উল্লাস করতে দেখা যায়।

শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। শাওনের মা বেগম তহুরা আলী আওয়ামী লীগের শাসনামলে দুই মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বলেন, বিকেলে একদল ছাত্র-জনতা শাওনের বাবা মোহাম্মদ আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিসংযোগের কারণ তারাও বলতে পারেনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে