নেত্রকোনায় মাজেদা হত্যাকাণ্ডের ঘটনায় দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার সদর মডেল থানাধীন আরামবাগ এলাকায় মাজেদা বেগম (৫২) হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হত্যার সময় লুণ্ঠিত নগদ টাকা ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন - নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হাসানোয়াগাঁ মো. শহিদ মিয়ার ছেলে আরিয়ান আহমেদ রাজীব (২২) ও শহরের ছোট বাজার এলাকার নূরুল ইসলামের ছেলে কিশোর সাউন বিন তোহা আব্দুল্লাহ (১৫)।

শুক্রবার (৪ এপ্রিল) মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২০ মার্চ সকাল ১০টা থেকে পরদিন ভোর বেলা আনুমানিক ৬টার মধ্যে মাজেদা বেগমকে তার নিজ বাসায় হত্যা করে নগদ পনের হাজার টাকাসহ দুইটি মোবাইল ফোন ও ব্যবহৃত কানের দুল নিয়ে যায়। ঘটনার পর জেলা গোয়েন্দা শাখা ও নেত্রকোনা মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম গোয়েন্দা তথ্য ও বিভিন্ন সূত্রের সহায়তায় গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে মাজেদা বেগমের মোবাইল ফোনটি উদ্ধার করে। পরে গতকাল বৃহস্পতিবার নেত্রকোনা সদর থানাধীন ছোট বাজার এলাকা থেকে হত্যাকাণ্ডের মূলহোতা ও হত্যায় প্রত্যক্ষভাবে জড়িত আরিয়ান আহমেদ রাজীব এবং কিশোর সাউন বিন তোহা আব্দুল্লাহকে গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারার মাজেদা বেগমকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে। এ ছাড়া নগদ টাকা, দুইটি মোবাইল ও এক জোড়া কানের দুল নিয়ে যায় বলে স্বীকার করে তারা।

তিনি আরও জানান, মামলার তদন্ত কার্যক্রম ও অবশিষ্ট লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে