আ.লীগের হরতালের সমর্থনে নেত্রকোনায় 'নিষিদ্ধ' ছাত্রলীগের মিছিল

নেত্রকোনা প্রতিনিধি

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে নেত্রকোনার পূর্বধলায় মশাল মিছিল করেছে নিষিদ্ধঘোষিত৷ ছাত্র সংগঠন ছাত্রলীগ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের নেতৃত্বে এই মশাল মিছিল হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই মিছিলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভিডিওগুলো শেয়ার করেছেন ফেসবুকে।

এ সংক্রান্ত পোস্টে বলা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সোমবার মধ্যরাতে এই মশাল মিছিল করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। মিছিলে নেতৃত্ব দেওয়া শাহাদত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের ভাতিজা।

ভিডিওতে দেখা যায়, 'শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম', 'লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই', 'আসবে ফিরে বীরের বেশে, শেখ হাসিনা বাংলাদেশে', 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে', 'জয় বাংলা জয় বঙ্গবন্ধু' ইত্যাদি স্লোগান দিতে শোনা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে