ময়মনসিংহে ৬ মাসে গ্রেফতার ১৮৪৫

প্রতিবেদক, রাজনীতি ডটকম

৫ আগস্ট পরবর্তী সময়ে ময়মনসিংহে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতাকারী ১ হাজার ৮৪৫ জন নাশকতাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র, দেশিয় অস্ত্র, মাদকসহ আরও অপরাধ সংশ্লিষ্ট জিনিসপত্র জব্দ করা হয়।

রবিবার (২ মার্চ) দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইন্স এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিআইজি ড. মো আশরাফুর রহমান।

তিনি বলেন, গত ৫ আগস্ট পরবর্তী থেকে জানুয়ারি পর্যন্ত পুলিশ দক্ষতা ও নিরলসভাবে কাজ করে ময়মনসিংহ রেঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা ও নাশকতাকারী ১ হাজার ৫৫৭ জন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২৭৯ জনসহ ১ হাজার ৮৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি আরও জানান, গত ৯ ফেব্রুয়ারি থেকে সরকার ঘোষিত ডেভিল হান্ট অপারেশনে ৪৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আগস্টে সরকার পতনের পর পুলিশের আগের তুলনায় মনোবল বৃদ্ধির ফলে তা অর্জন করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় ২১ টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার হয়েছে ৪৩ জন। এর মধ্যে ৫টি বিদেশী পিস্তল ১২ রাউন্ড গুলি, ম্যাগজিন ২টি শর্টগান ২টিসহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বলেন, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে বিভাগীয় ও জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অপরাধ দমনে তৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণের নিরাপত্তা দিতে ও বাজার নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করে যাচ্ছে।

এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি মো. আবুল কালাম আযাদ, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ রেঞ্জের অন্যান্য পুলিশ কর্মকর্তা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে