নেত্রকোনা প্রতিনিধি

নাশকতার মামলায় জেলা মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে (৬০) নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। শুক্রবার ভোর রাতে জেলা শহরের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের কেওয়ারাশি গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে।
সাইফুল ইসলামের স্বজন ও তার সমর্থকরা নিন্দা জানিয়ে বলেন, সাইফুল ইসলাম ষড়যন্ত্রের শিকার হয়েছেন। নাশকতার সঙ্গে জড়িত থাকলে নির্বাচনে অংশগ্রহণ করতেন না। এমনকি নিজ বাসায় থাকতেন না।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ জানান, ২০২৩ সালে নেত্রকোনা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় শ্রমিক নেতা সাইফুল ইসলাম এজাহারনামীয় আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, নাশকতায় জড়িত ছিল এমন অন্যান্যদের নাম জানতে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে গ্রেপ্তার সাইফুল ইসলামকে আজ শুক্রবার দুপুরে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
উলেখ্য, সাইফুল ইসলাম আগামী ২০ জুন ২০২৫ নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন। এর আগে তিনি নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী ইউনিয়ের সাধারণ সম্পাদক ছিলেন।

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে