নেত্রকোনায় ভিজিএফের চাল জব্দ, চেয়ারম্যানের নামে থানায় অভিযাগ

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৪ জুন ২০২৪, ২২: ০১

গভীর রাতে নিয়ে যাওয়ার সময় নেত্রকোনার বারহাট্টায় হ্যান্ডট্রলি ভর্তি ৮০ বস্তা চাউল জব্দ করেছে পুলিশ। এ সময় হ্যান্ডট্রলির চালক বাপ্পী মিয়াকে আটক করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ- চালগুলো ভিজিএফের। বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নে ঈদ উপলক্ষে দুস্থদের বিতরণের জন্য দেওয়া হয়েছিল এসব চাল। কিন্তু চেয়ারম্যান এসব চাল দুস্থদের না দিয়ে রাতের আঁধারে বিক্রি করে দিচ্ছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করে রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু বলেন, আমার ইউনিয়নে আসা বরাদ্দ করা চাল ট্যাগ অফিসারের উপস্থিতিতে সঠিকভাবে বণ্টন করেছি। জব্দ করা চাল কার এ বিষয়ে আমার কিছু জানা নেই।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জেলার বারহাট্টা উপজেলার বাউসী এলাকায় সড়কে হ্যান্ডট্রলি ভর্তি ৮০ বস্তা চাল জব্দ করে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে চাল ভর্তি হ্যান্ডট্রলিটি থানায় নিয়ে যায়। সেই সঙ্গে এর চালককেও আটক করা হয়। 

শুক্রবার দুপুরের বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আটক বাপ্পী (২৭) জেলা সদরের বাইশদার গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বারহাট্টা উপজেলার বাউসী এলাকায় হ্যান্ডট্রলি ভর্তি ৮০ বস্তা চাল আটক করে এলাকাবাসী।

এ সময় বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সুলতান আহমেদ নূরীর ছেলে সৈকত আহমেদ নূরীর নেতৃত্বে এলাকার লোকজন এসব চাল জব্দ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে চালসহ হ্যান্ডট্রলি ও এর চালককে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সৈকত আহমেদ নূরী রায়পুর ইউনিয়ন চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

সৈকত আহমেদ নূরী জানান, আটক করার সময় হ্যান্ডট্রলি চালককে আমরা জিজ্ঞেস করে জেনেছি- চালগুলো  ভিজিএফের। ঈদ উপলক্ষে বারহাট্টা  উপজেলার রায়পুর ইউনিয়নের দুস্থদের বিতরণের জন্য বরাদ্দকৃত চাল এগুলো। কিন্তু চেয়ারম্যান আতিকুর রহমান রাজু ভাই চাউলগুলো দুঃস্থদের মধ্যে বিতরণ না করে রাতের আঁধারে অন্যত্র বিক্রি করে দিচ্ছিলেন। চালগুলো রায়পুর থেকে ঠাকুরাকোণার দিকে নিয়ে যাচ্ছিল। এ বিষয়ে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দিয়েছি।

জানতে চাইলে বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু জানান, চালগুলো আটকের ঘটনা শুনেছি। কিন্ত এগুলো কার কি সে বিষয়ে আমি কিছুই জানি না। আমার ইউনিয়নে আসা বরাদ্দ করাা চাল আমি কর্মকর্তাদের উপস্থিতিতে সঠিকভাবে বণ্টন করেছি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, গতরাতে চালগুলো ভর্তি একটি হ্যান্ডট্রলি আটক করে এলাকাবাসী। এতে ৮০ বস্তা চাল রয়েছে। চালগুলো নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝামেলা চলছিল। তাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চালগুলো ভর্তি হ্যান্ডট্রলি ও এর চালককে থানায় নিয়ে এসেছি। এগুলো কিসের চাল জানা যায়নি। ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি জানান, চাউলগুলো সাদা বস্তায় ছিল। কোনো সরকারি বস্তায় না থাকায় সঠিকভাবে বলা যাচ্ছে না চাউলগুলো আসলে কীসের। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

১ দিন আগে

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

২ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে