ঈশ্বরগঞ্জ পৌর আ.লীগের সভাপতি গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
হাবিবুর রহমান হাবিব। ফাইল ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মো. হাবিবুর রহমান হাবিবকে ময়মনসিংহ শহর থেকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

সোমবার (১১ আগস্ট) রাতে ময়মনসিংহ নগরের বাউন্ডারী রোডে অবস্থিত স্কাইমুন টাওয়ারের নিজ ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, হাবিবুর রহমান ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য মো. আবদুস সাত্তারের স্ত্রীর বড় ভাই। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। ঈশ্বরগঞ্জ পৌরসভার একাধিকবার মেয়র ছিলেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান হাবিবুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাবিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, ঈশ্বরগঞ্জ থানায় হাবিবুর রহমানের মামলা নেই। পুরনো মামলাগুলোতে তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

২১ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

৩ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

৩ দিন আগে