রেলসেতুতে স্প্রিং ভেঙে ১৩ বগি রেখে যাওয়া ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ১৩টি বগি রেলসেতুর ওপর রেখেই চলে গিয়েছিল ইঞ্জিন। শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা সদরের চল্লিশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর রিলিফ ট্রেন এসে এ বগিগুলো উদ্ধার করায় ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

নেত্রকোনার সাতপাই রেলস্টেশনের মাস্টার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, স্প্রিং ভেঙে যাওয়ায় ইঞ্জিনটি স্টেশনে ফিরে আসে। পরে নেত্রকোনা ও ময়মনসিংহ রেলওয়ের যৌথ প্রচেষ্টায় বগি উদ্ধারকাজ শুরু হয় এবং রাত ১২টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ওই ট্রেনের যাত্রী ইন্দ্র বলেছেন, ‘‘মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন হঠাৎ করে চল্লিশা ব্রিজের ওপর থেমে যায়। ইঞ্জিনটি বগিগুলো রেখে চলে যায়, এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় পাঁচ শতাধিক যাত্রী চরম উৎকণ্ঠার মধ্যে সময় কাটান।’’

অন্য যাত্রীরা জানান, ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি নেত্রকোনা সদরের চল্লিশ এলাকায় এসে রেল ব্রিজে ওঠার পর হঠাৎ একটি শব্দ এবং ঝাঁকুনি অনুভব করেন তারা। পরে ট্রেনের গতি আস্তে আস্তে কমতে থাকে এবং এক সময় স্থির হয়ে যায়। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন, ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে থাকা বগিগুলো রেখে চলে গেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে