নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সীমান্তে দুর্গাপুরে দুর্বত্তরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে হত্যা করেছে। দেশীয় অস্ত্র দিয়ে তার ডান পায়ের গোড়ালির নিচের অংশ কেটে ফেলেছিল দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে হামলার কারণ জানাতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের উকিলপাড়ায় এসআই শফিকুলের ওপর অতর্কিতে হামলা চালায় দুর্বৃত্তরা। তার পায়ের গোড়ালি কেটে ফেলা হলে সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহত এসআই শফিকুল দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্ৰামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়িতে ছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, এসআই শফিকুল ছুটি নিয়ে গ্রামের বাড়ি দুর্গাপুর গিয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কিছু জিনিপত্র কেনার জন্য পৌর শহরের পান মহলের ভেতর দিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন তার ওপর হামলা চালায়। কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মৃত্যু হয় শফিকুলের।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারহানা জানান, অস্ত্রের আঘাতে এসআই শফিকুলের ডান পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আরও আঘাতের চিহ্ন ছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহে পাঠানো হয়েছিল। শুনেছি, সেখানে তার মৃত্যু হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানকার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
২ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
২ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
২ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে