নান্দাইলে ৭ কৃষকের ১৭ গরু চুরি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পল্লিতে পর পর দুই রাতে ১৭টি গরু চুরি হয়েছে বলে কৃষকদের কাছ থে‌কে অভিযোগ পাওয়া গেছে। গরুচু‌রির ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সাতজন কৃষক। ক্ষ‌তিগ্রস্থরা নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম ও সিংরইল ইউনিয়নের কচুরি গ্রামের বা‌সিন্দ।

গত বৃহস্পতিবার ও গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময় গরু চুরির ঘটনা দুটি ঘটেছে। সুরাশ্রম গ্রাম থে‌কে চোরাই গরুগু‌লো ট্রা‌কে ক‌রে নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে। এ দৃশ্য সি‌সি‌টি‌ভি ক্যামেরায় ধরা প‌ড়ে‌ছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, তিনি গরু চুরির বিষয়ে অবগত নন। এ চুরির বিষয়ে থানায় কেউ অভিযোগ করেছেন কিনা তা তিনি জানেন না।

নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক কদ্দুস মিয়ার দুইটি, সঞ্জু মিয়ার তিনটি, ফজলুল রহমানের তিনটি, লিটন মিয়ার দুইটিসহ মোট ১০টি গরু গত বুধবার রাতের কোনো এক সময় চুরি হয়।

কৃষকরা জানান, তাঁরা বৃহস্পতিবার ভোরে গিয়ে দেখতে পান গোয়ালঘরের দরজায় লাগানো তালা কাটা। দরজা খোলা দেখতে পেয়ে গোয়ালঘ‌রের ভেতরে গিয়ে গরু পাননি। প‌রে আশেপাশের জঙ্গলসহ নানা জায়গায় খোঁজ করেও গরুগু‌লো পাননি।

ভুক্তভোগী কৃষক ফজলুর রহমান জানান, তিনি গাভির দুধ বিক্রি করে সংসার চালান। গাভি চুরি হওয়ায় পথে বসেছেন। কৃষক সঞ্জু মিয়া জানান, তাঁর তিনটি গরুর মূল্য হবে কমপক্ষে তিন লাখ টাকা। এই গরুগুলো দিয়েই নিজের কিছু জমি ছাড়াও পরের জমিতে হাল চাষ করতেন। এতেই তাঁর সংসারের ব্যয় মিটে। এখন তিনি পথে বসেছেন।

অপরদিকে উপজেলার সিংরুইল ইউনিয়নের কচুরী গ্রামের আবু বক্করের ২টি, দুলাল মিয়ার ৩টি ও নুর মিয়ার ২টি গরু গত বৃহস্পতিবার রাতের কোনো একসময় চুরি হয়। দুলাল মিয়া জানান, তিনি প্রতিদিনের মতো রাত ৩টার দিকে উঠে বসতঘরের পাশে থাকা গোয়ালঘরে গিয়ে নিজের গরুগুলোর খোঁজ নিতে যান। ওই সময় গোয়ালঘ‌রে দেখতে পান তাঁর তিন‌টি গরু নেই।

কি‌ছুক্ষ‌ণের ম‌ধ্যেই খবর আ‌সে একই গ্রামের নুর মিয়া ও আবু বাক্কারের ৪টি গরু চুরি হয়েছে। এ অবস্থায় গ্রামে চোর আতঙ্ক বিরাজ করে। দুই রাতে ১৭‌টি গরু চুরি হয়ে যাওয়ার পর থেকে প্রায় সকল এলকার কৃষক‌দের ম‌ধ্যে চোর আতংক দেখা দি‌য়ে‌ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে