নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ওসি আনোয়ারকে প্রত্যাহার করার সুনির্দিষ্ট কারণ জানায়নি পুলিশ। তবে সম্প্রতি জমজ সন্তানসহ এক গৃহবধূকে গ্রেপ্তার করার ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড ও সড়ক দুর্ঘটনায় নিহত এক মাদরাসা শিক্ষক নিহত হলে থানায় বসিয়ে রাখার কারণে তার বাবা জানাজায় অংশ নিতে না পারাসহ বিভিন্ন ঘটনায় আলোচিত-সমালোচিত ছিলেন তিনি।
ময়মনসিংহের গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দেবাশীষ কর্মকার জানান, সোমবার (২৮ জুলাই) সকালেই আনোয়ার হোসেন নিজ কর্মস্থল ত্যাগ করে পুলিশ লাইনে সংযুক্ত হয়েছেন।
স্থানীয়রা জানান, গত ৯ জুলাই আদালতের পরোয়ানা মূলে নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের এক গৃহবধূকে জমজ শিশু সন্তানসহ গভীর রাতে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় নেওয়ার পর শিশু সন্তানসহ ছবি তুলে হোয়াটসঅ্যাপে গ্রুপে আপলোড করা হয়। সে ছবি মামলার বাদীপক্ষ সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফিরে এসব ছবি দেখে গৃহবধূ মানসিকভাবে ভেঙে পড়েন।
অন্যদিকে নান্দাইলের চরভেলামারী গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হন এক মাদরাসা শিক্ষক। এ ঘটনায় শিক্ষকের বাবা থানায় মামলা করবেন না বলে ওসিকে জানান। তারপরও তাকে থানায় ডেকে নিয়ে বসিয়ে রাখা হয়। এতে তিনি তার ছেলের জানাজায় অংশ নিতে পারেননি।
প্রত্যাহারের বিষয়ে ওসি আনোয়ার হোসেনের বক্তব্য সংগ্রহ করা যায়নি।

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
২ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
৩ দিন আগে