যুবককে ডেকে নিয়ে আটকে রেখে চাঁদা আদায়, গ্রেপ্তার ২

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৯: ৪৬

টাঙ্গাইলে ঔষুধ কোম্পানীর মার্কেটিং অফিসার মোমিনুল ইসলামকে ডেকে নিয়ে আটরে রেখে চাঁদা আদায়ের অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের শুক্রবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে শহরের থানাধীন থানাপাড়া এলাকা থেকে অপহৃত মোমিনুল ইসলাম উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মন কুলিয়া এলাকার আবুল হোসেনের ছেলে আল আমিন তালুকদার (৩২) এবং দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের মিজান মিয়ার ছেলে কুতুব উদ্দিন রনি (২৮)।

পুলিশ জানায়, মোমিনুল ইসলাম দীর্ঘদিন করে শহরের রেজিস্ট্রপাড়ার ঔষুধ কম্পানীতে মার্কেটিং অফিসার হিসাবে চাকরি করতেন। এ সুবাধে মোবাইল ফোনের মাধ্যমে রিয়া মনির নামের এক নারীর সাথে পরিচয় হয়। গত বুধবার রাতে রিয়া মনি মোমিনুলকে শহরের শান্তিকুঞ্জ মোড়ে ডেকে আনেন। পরে তার সাথে থাকা দুই জন মোমিনুলকে জোরপূর্বক শহরের থানাপাড়ায় ফ্লাটে নিয়ে আটকে রেখে মারধর করে। এক পর্যায়ে অপরহরণকারীরা ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে তারা বাড়ি থেকে নগদ টাকা নিয়ে আসার জন্য চাপ দেয়। অপহরণকারীরা মোমিনুল ইসলামের সড়ক দুর্ঘটনা হয়েছে বলে বাড়িতে ফোন করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা দিতে বলে। পরে মোমিনুলের বাবা মোহাম্মদ আলীকে প্রথমে বিকাশে ৫ হাজার টাকা দেয়। পরে তার স্ত্রী গতকাল বৃহস্পতিবার বিকাশের মাধ্যমে আরো ১০ হাজার টাকা দেয়। বাকি টাকার জন্য তারা মোমিনুল ইসলামকে মারধর ও নির্যাতন করে। এভাবে মোট বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা দেয়া হয়। বাকি টাকা বিকাশের মাধ্যমে দিতে বলে হুমকি দেয়। বিষয়টি পরিবারের লোজকন থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোমিনুল ইসলামকে উদ্ধার করে। এ সময় দুইজনকে আটক করা হয়। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে টাঙ্গাইল থানার ওসি তানবীর আহমেদ বলেন, এ ঘটনায় মোমিনুল ইসলাম রাতে নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার দুইজনকে শুক্রবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে