সবুজ বিপ্লব সফল করতে বিএনপি নেতার গাছের চারা বিতরণ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. শামছুল ইসলাম সূর্য দলের সবুজ বিপ্লব কর্মসূচি সফল করার জন্য ২০ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। উল্লিখিত কর্মসূচি বাস্তবায়ন করার জন্য উপজেলার ১৩ ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন।

তিনি মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ের সামনের মায়াবন নামে পার্কে কয়েকটি ফলদ গাছের চারা রোপণ করেন। পরে চারিআনিপাড়া মহল্লায় অবস্থিত নিজ বাড়ির চত্বরে উপজেলার ১৩ টি ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের হাতে গাছের চারা তুলে দেন।

এর আগে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি ডিসেম্বর মাসে নির্বাচন চায়। কিন্তু অজানা কোনো স্বড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য নির্বাচন পিছিয়ে এপ্রিলে নেওয়া হয়েছে। অথচ এপ্রিল মাস নির্বাচন অনুষ্ঠানের উপযোগী নয়।

গাছের চারা বিতরণের সময় ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. শামছুল ইসলাম সূর্য বলেন, আমাদের দলের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। সেই ৩১ দফার মধ্যে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। তাই পরিবেশ সুরক্ষায় অনেকগুলো পদক্ষেপে মধ্যে একটি হচ্ছে বৃক্ষরোপণ। নান্দাইলে এই মওসুমে ২০ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। উপজেলা বিএনপির নেতাকর্মীদের উপজেলার ১৩ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গাছের চারা রোপণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

গাছের চারা বিতরণের সময় সেখানে ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. শামছুল ইসলাম সূর্য ছাড়াও নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল, পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতা মো. নজরুল ইসলাম ফকির, পল্লব রায়, যুবদল নেতা মো. রবিউল করিম ভূঁইয়া বিপ্লব, আকরাম হোসেন ফেরদৌস প্রমূখ। গাছের চারা বিতরণের পর জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নানা পর্যায়ে নেতাকর্মীদের সমর্থকদের নিয়ে ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে