নেত্রকোনা প্রতিনিধি

মাগুরায় শিশু ধর্ষণসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। তারা ধর্ষণে জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।
রোববার (৯ মার্চ) ‘ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
রোববার সকালে শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষোভকারীরা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের কাছে স্মারকলিপি দেন।
সংক্ষিপ্ত সমাবেশে জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, মাগুড়ায় ধর্ষকের হাত থেকে একটি শিশু রক্ষা পায়নি। দেশের বিভিন্ন স্থানেও একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। নারী, শিশুরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। এভাবে চলতে পারে না। অবিলম্বে ধর্ষণ বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে, ধর্ষকদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
সংক্ষিপ্ত সমাবেশে নারী নেত্রী কোহিনুর বেগম, নারী প্রগতির মৃণাল চক্রবর্তী, বারসিকের নেত্রকোনা আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান, সাংবাদিক আলপনা বেগমসহ অন্যরা বক্তব্য দেন।
কর্মসূচিতে সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
১ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে