হঠাৎ ঝড়ে ঘরবাড়ি-গাছপালা লণ্ডভণ্ড, পান বরজের ব্যাপক ক্ষতি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
রোববার দিবাগত রাতের ঝড়ে ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামে বেশকিছু ঘরবাড়ি ভেঙে পড়ে। ছবি: রাজনীতি ডটকম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হঠাৎ ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি গ্রামের শতাধিক বসতবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে, উপড়ে গেছে অসংখ্য গাছপালা। ঝড়ের দাপটে কৃষকের পানের বরজ ব্যাপক ক্ষতি হয়েছে।

রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর, ঘাগড়াপাড়া, মাঝিয়াকান্দি ও সোহাগী ইউনিয়নের চট্টি, মনোহরপুর গ্রামে আচমকা ঝড় হানা দেয়।

ঝড়ের কবলে পড়া এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ঝড়ের পর গাছে চাপা পড়ে জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামের সুরুজ আলীর দুটি, নুরুল ইসলামের একটি, আব্দুর রহিমের দুটি, আবু সিদ্দিকের একটি ও ইদ্রিস আলীর দুটি এবং সোহাগী ইউনিয়নের মনোহরপুর গ্রামের রিপনের দুটি, শাহ্ নেওয়াজের একটি ও সিরাজুল ইসলামের একটি বসতঘর ভেঙে গেছে।

ঘাগড়াপাড়া গ্রামের পান চাষি আবু বকর সিদ্দিক, বিল্লাল হোসেন, সানাউল্লাহ্ ও আতাউর রহমান জানান, তাদের প্রায় এক একরের মতো পান বরজের ব্যাপক ক্ষতি হয়েছে।

জাটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নয়ন মিয়া বলেন, ঝড়ের তাণ্ডবে বিভিন্ন গ্রামে শতাধিক বসতঘরের চালা উড়ে গেছে এবং বহু গাছপালা উপড়ে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এতে গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উপড়ে পড়া গাছ সড়কে পড়ায় গ্রামীণ সড়কে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে।

ঝড়ে নিজতুলন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি গাছ উপড়ে পড়ে ওয়াশ ব্লকের ক্ষতি হয়েছে। বিশেষ করে পরাপারা মোড় এলাকায় ঝড়ের তাণ্ডবে বনজ বৃক্ষের বাগানসহ রাস্তার পাশের বড় বড় গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করে অফিসে জমা দিতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বলা হয়েছে। তালিকা পেলে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

২১ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

৩ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

৩ দিন আগে