নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় রবিন শেখ (২৯) নামে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ মে) উপজেলার নৈহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিন শেখ বারহাট্টা শহরের বৃকালিকা এলাকার ইনচান শেখের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ আরও চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বারহাট্টা শহরের বৃকালিকা এলাকায় গত সোমবার (৫ মে) রাত ৮টার দিকে বারহাট্টা শহরের পুরাতন কোর্ট ভবনের পাশে নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি নয়ন তালুকদারের বাসায় হামলা ও ভাঙচুর করেন রবিন, তার ভাই রকি, বাবা ইনচান শেখসহ আরও কয়েকজন। এ সময় নয়নের ভাতিজা সাব্বির তালুকদার আহত হন। সিসি ক্যামেরার ফুটেজে রবিন ও রকিকে বাড়ি ও দোকানে ভাঙচুর করতে দেখা গেছে।
পরদিন এ ঘটনায় নয়ন তালুকদারের ভাই স্বপন তালুকদার বাদী হয়ে রকি, রবিন ও তাদের বাবা ইনচান শেখসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ মামলায় শনিবার রবিন শেখকে গ্রেপ্তার করে পুলিশ।
বারহাট্টা থানার ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ওই ঘটনার মামলায় রবিন শেখকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। রবিনের নামে হত্যাসহ আরও চারটি মামলা রয়েছে। অন্য আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে