ইউএনওকে শাসানো সেই ইউপি চেয়ারম্যান সাইদুর বরখাস্ত

নেত্রকোনা প্রতিনিধি
ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া। ইনসেটে ইউএনওর সঙ্গে বাগবিতণ্ডার মুহূর্ত। ছবি: ভিডিও থেকে নেওয়া

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকা লেংগুরা ইউনিয়নের চেয়ারম্যান (ইউপি চেয়ারম্যান) মো. সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) শাসানোর ঘটনায় আলোচনায় এসেছিলেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভাইরাল’ হয়ে পড়ে।

রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা ইউপি চেয়ারম্যান সাইদুরকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে।

সিনিয়র সহকারী সচিব মো. মোতাছেম বিল্যাহ্‌র সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া জনপ্রতিনিধি হিসেবে সহযোগিতা করার পরিবর্তে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা দিয়েছেন, আদালত চলাকালে আদালতের প্রতি বিরূপ মন্তব্য করেছেন এবং আদালত অবমাননা করেছেন।

এ ছাড়াও ইউপি চেয়ারম্যান হিসেবে ইউএনও এবং সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে চলমান ভ্রাম্যমাণ আদালতে বাধা দিয়ে ও অসম্মান করে তিনি ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণ করেছেন। এসব অভিযোগ ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগের প্রশাসনিক দৃষ্টিকোণে আইনবহির্ভূত।

সাইদুর রহমানের এসব কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(ঘ) ধারায় অপরাধ। এ কারণে একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাকে ইউপি চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

এর আগে শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে লেংগুরা ইউনিয়নের লেংগুরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। সরকারি জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণাধীন অবস্থায় পারভেজ নামের এক ব্যক্তিকে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলাকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। ভিডিওতে দেখা যায়, সাইদুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মাসুদর রহমানকে শাসাচ্ছেন।

এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরদিনই ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের আদেশ এলো মন্ত্রণালয় থেকে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে