নেত্রকোনার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুন গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুনকে (৩০) গ্রেপ্তার করেছে সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ। বুধবার (২০ আগস্ট) বেলা ১২টা ২০মিনিটে র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার অধিনায়কের পক্ষে কোম্পানি কমান্ডার স্কেয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনকালে বাধা দেওয়ার উদ্দেশ্যে আঘাত করার অপরাধে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় দায়েরকৃত মামলায় ৭ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার চরখিদিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার আসামি মামুনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনার কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

২১ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

৩ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

৩ দিন আগে