নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বিভিন্ন উপজেলা থেকে গত দুই দিনে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, জেলার সদর উপজেলার আওয়ামী লীগ সমর্থক লিটন দত্ত, মদন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বগী।
আটপাড়ার লুনেশ্বর ইউনিয়ন পরিষদের মেম্বার সিজার আহমেদ। বারহাট্টা উপজেলা আওয়ামী যুবলীগের নেতা এজহার নামীয় আসামি শাহজাহান মিয়া, সন্দিগ্ধ আসামি হিসেবে বারহাট্টা উপজেলা আওয়ামী যুবলীগের নেতা কামরুজ্জামান ও বারহাট্টা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আল মোসাব্বির রিফাত, বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের যুবলীগ কর্মী আবু হানিফ, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, কার্যকরী সদস্য লুৎফুর রহমান বাবুল, রংছাতী ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা আব্দুল হাকিমসহ বেশ কয়েকজন নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারদের পরিবারর জানায়, গ্রেপ্তার অধিকাংশ নেতাকর্মীর নামে কোনো মামলা নেই। কিন্তু গ্রেপ্তার করার পর ২০২৪ সালের ৫ আগস্টের পর নেত্রকোনা জেলার বিভিন্ন থানায় বিএনপির নেতাকর্মীদের দায়ের করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৬নং সুয়াইর ইউনিয়নের সভাপতি মোঃ শামসুল আলম জিকু সহ ৩ নেতাকে গ্রেপ্তার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- ৬নং সুয়াইর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম জিকু, ১নং বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা মো. রতন মিয়া ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মীর কাসেমকে রোববার রাতে বাসা ভাঙচুর ও লুটপাটের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) শফিকুজ্জামান জানান, গ্রেপ্তারদের সোমবার দুপুরে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৮ সেপ্টেম্বর মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের দায়ের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ চক্রবর্তী জানান, রাজনৈতিক মামলায় সিজার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেলের দিকে তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, গ্রেপ্তারদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে