নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় জ্ঞানতাপস, বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তার মুক্তি দ্রষ্টা, সময়ের শাণিত দর্পণ, সাম্যবাদী তাত্ত্বিক, মার্কসবাদী ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার স্যারের ৯০তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার (১৮আগস্ট) বিকাল ৫টার দিকে স্মৃতিচারণ সহ নানান কর্মসূচি মধ্য দিয়ে রাত পর্যন্ত জেলা শহরের সাতপাই রামকৃষ্ণ মিশন এলাকায় নিজ বাসভবন ‘বানপ্রস্থ’ তে সতীর্থদের উদ্যোগে জন্মদিনের আয়োজন করা হয়েছে।
জীবিত থাকলে প্রতি বছরের ন্যায় আজ ১৮ আগস্ট স্বশরীরে অধ্যাপক যতীন সরকার ৯০ বছর জন্মদিবস পালন করতেন। তা আর হলো না। ১৩ আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করে অনন্তের পথে চলে গেছেন। অধ্যাপক যতীন স্যারের শুভাকাঙ্ক্ষীদের শোক কাটেনি। তবুও এই শোককে সাথে নিয়েই তাঁর ৯০তম জন্মদিনে মিলিত হয়েছেন। তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে।
স্মৃতিচারণ পর্বে অধ্যাপক যতীন সরকার স্যারের ছোট ভাই অধ্যাপক মতিন্দ্র সরকার স্যারের সভাপতিত্বে প্রাবন্ধিক স্বপন পালের সঞ্চালনায় বক্তব্য দেন - সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, লেখক ও গবেষক আলী আহম্মদ খান আইয়ুব, উন্নয়নকর্মী কাজী দিলুয়ার, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান খান সহ অনেকেই।
উল্লেখ্য, গত বুধবার বেলা আনুমানিক পৌনে তিনটার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন অধ্যাপক যতীন সরকার।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
২১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
২ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
৩ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
৩ দিন আগে