জামালপুরের বন্যার পানিতে ডুবে ৪ জনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় বন্যার পানিতে গোসল করতে নেমে ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ।

নিহত ব্যক্তিরা হলেন—গৃহবধূ রোকসানা (৩২), তৃষ্ণা (১৭), খাদিজা (১১) ও সাদিয়া (১১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেল ৫টার দিকে তারা চারজন মিলে বন্যার পানিতে গোসল করতে যান। গোসল করতে গিয়ে চারজন একসাথে বন্যার পানিতে ঝাঁপ দেন। সাথে সাথেই তারা বন্যার পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী রহুল আমিন জানান, তিনি সেখান দিয়ে দেখতে যাওয়ার সময় দুইজনকে ভাসতে দেখতে পান। পরে তিনি ডাকাডাকি করে আরও মানুষ জড়ো করে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহম্মেদ জানান, পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে, এমন খবর পেয় ঘটনাস্থলে এসেছি। মরদেহগুলো সুরতহালের পরে অপমৃত্যুর মামলা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

২ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে