দুস্থ নারীদের সরকারি সহায়তার চালের তালিকায় ইউপি চেয়ারম্যানের স্ত্রী নাম!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২৫, ১০: ২২
সোহাগি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বুধবার ভিডব্লিউবি প্রকল্পের অধীনে সহায়তার চাল বিতরণ করা হয়। ছবি: রাজনীতি ডটকম

দুস্থ নারীদের জন্য সরকারি সহায়তায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের তালিকায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সম্রাট কবীর বিপুলের স্ত্রী মোছা. সালমা আক্তারের নাম পাওয়া গেছে।

বুধবার (২১ মে) এ তথ্য জানাজানি হলে ইউনিয়ন পরিষদের (ইউপি) হতদরিদ্র নারীরা ক্ষোভ জানিয়ে বলেছেন, প্রকৃত অসচ্ছল নারীদের বাদ দিয়ে সচ্ছল পরিবারের এমন অনেক নারীর নাম তালিকায় রাখা হয়েছে।

অসচ্ছল নারীদের অভিযোগ, এসব সচ্ছল পরিবারের নারীরা সরকারি বরাদ্দের চাল তুলে নিয়ে খোলাবাজারে বিক্রি করে দেন। সেই টাকায় অন্য বাজার-সদাই করেন। অন্যদিকে হতদরিদ্রদের অনেকে সরকারি সহায়তার সেই চালটুকুও পান না।

বুধবার দুপুর ১২টার দিকে সোহাগী ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের গুদাম থেকে তালিকা থেকে নাম ডেকে ডেকে ভিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ করা হচ্ছিল। এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২৩৩ জন তালিকাভুক্ত উপকারভোগী নারী রয়েছেন। তাদের একেকজন মাসে ৩০ কেজি করে সরকারি চাল পেয়ে থাকেন।

উপকারভোগীরা জানান, বুধবার তারা একসঙ্গে পাঁচ মাসের বরাদ্দ ১৫০ কেজি চাল পেয়েছেন। বাজার দর অনুযায়ী ১৫০ কেজি চালের মূল্য ৭৫০০ টাকা। সেই তালিকায় সোহাগী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সম্রাট কবীর বিপুলের স্ত্রী সালমা আক্তারের নাম ১৯৪ নম্বর ক্রমিকে পাওয়া গেছে।

তালিকায় স্ত্রীর নাম থাকা নিয়ে প্রশ্ন করা হলে ইউপি চেয়ারম্যান সম্রাট কবীর বিপুল প্রথমে বিষয়টি অস্বীকার করেন। একপর্যায়ে বিষয়টি স্বীকার করেন তিনি। তবে স্ত্রীর নামে বরাদ্দ করা চাল তুলে তিনি তার প্রতিবেশী দৃষ্টি প্রতিবন্ধী পারভীন আক্তারকে দিয়ে দেন বলে দাবি করেন।

বরাদ্দের চাল দান করার বিষয়ে চেয়ারম্যানের দাবির সত্যতা যাচাইয়ের জন্য এ প্রতিবেদক পারভীন আক্তারের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামে যান। সেখানে গিয়ে পারভীন আক্তারকে পাওয়া যায়নি।

গ্রামের লোকজন জানিয়েছেন, প্রায় দুবছর ধরে পারভীন আক্তার তার ছেলে রানা মিয়ার সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় বসবাস করেন। তাকে কোনো সরকারি বরাদ্দ পেতে তারা দেখেননি।

ঈশ্বরগঞ্জ উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোছা. ফাতেমাতুজ্জহুরা জানান, প্রকল্পটির মেয়াদ ছিল দুই বছর, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে এবার থেকে অর্থবছরের সঙ্গে মিল রাখতে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তালিকাভুক্ত উপকারভোগীদের জুন মাস পর্যন্ত বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। সে হিসাবে বুধবার ভিডব্লিউবি প্রকল্পের গত পাঁচ মাসের অতিরিক্ত বরাদ্দ একসঙ্গে বিতরণ করা হয়েছে।

ভিউব্লিউবি বরাদ্দ বিতরণ উপলক্ষ্যে বুধবার ইউপি ভবনে উপস্থিত ছিলেন ফাতেমাজুজ্জহুরা। প্রকল্পের দরিদ্র উপকারভোগীদের তালিকায় চেয়ারম্যানের স্ত্রীর নাম থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এ সুবিধাটি কেবল অসচ্ছল নারীদের জন্য। বিষয়টি খতিয়ে দেখব।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে