বন্ধুকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণচেষ্টা, হাসপাতালে যুবক

নেত্রকোনা প্রতিনিধি
প্রতীকী ছবি

নেত্রকোণার পূর্বধলায় কলেজপড়ুয়া এক ছাত্রী (২০) ‘ধর্ষণ’ থেকে বাঁচতে পারভেজ মিয়া (২৫) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। পরে স্থানীয় লোকজন পারভেজকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে জানা গেছে।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যার আগে পূর্বধলা সরকারি কলেজসংলগ্ন রাজধলা বিল পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত পারভেজ পূর্বধলা উপজেলার তারাকান্দা এলাকার বাসিন্দা।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণী পূর্বধলা উপজেলার সদরের একটি মহিলা ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সোমবার বিকলে মেয়েটি ওই যুবকের সঙ্গে দেখা করতে উপজেলা সদরের রাজধলা বিল পাড়ে যান। এ সময় ওই যুবক তাঁর বন্ধু পারভেজকে মুঠোফোনে সেখানে ডেকে আনেন। পরে তাঁরা দুই বন্ধু মিলে বিলের পশ্চিম পাশে বাগানের একটি পরিত্যক্ত ঘরে তরুণীকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান।

এ সময় ওই ছাত্রী পারভেজের পুরুষাঙ্গ কেটে ফেলেন। পরে স্থানীয় লোকজন পারভেজকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় স্থানীয়রা ওই তরুণীকে অবরুদ্ধ করে ঘটনার বিষয় জানতে চান। এ সময় ওই তরুণীর বক্তব্য ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যে তা ভাইরাল হয়ে যায়।

ওই তরুণীর দাবি, জাহিদ মিয়া নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সোমবার বিকেল চারটার দিকে জাহিদের সঙ্গে দেখা করতে রাজধলা বিলপাড়ে যান। এ সময় জাহিদ ফোনে পারভেজকে সেখানে ডেকে নেন। পরে তাঁরা দু’জন মিলে তাঁকে জোর করে পরিত্যক্ত ঘরটিতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। মেয়েটি বলেন, ‘আমি কোনো উপায় না দেখে নিজেকে বাঁচাতে আমার ব্যাগে থাকা একটি ব্লেড দিয়ে পারভেজের পুরুষাঙ্গে আঘাত করেছি। এ ছাড়া আমার কোনো আর কোনো পথ ছিল না। তাঁরা দুইজন জোর করে আমাকে ধর্ষণ করতে চেয়েছিলেন।’

এ ব্যাপারে পারভেজ মিয়া অসুস্থ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আর ঘটনার পর থেকে জাহিদ মিয়াও পলাতক রয়েছেন। তাঁর ব্যবহৃত মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ সোহেল রানা জানান, ‘পারভেজের পুরুষাঙ্গের মাঝামাঝি অর্ধেক কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম জানান, ‘বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে