শাটার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকান মালিকের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারানো ব্যবসায়ী স্বাধীন। ছবি: সংগৃহীত

দোকান মালিক প্রতিদিনের মতো নিজের দোকানের শাটার খুলছিলেন। বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুতায়িত হয় সেই শাটার। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সেই দোকান মালিকের।

শনিবার (১৭ মে) সকাল ১১টার দিকে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার পুরান বাজারে ঘটেছে এ ঘটনা। নিহত স্বাধীন মিয়া (২৫) নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই ফকির বাড়ির মো. মজনু ফকিরের পুত্র। তার দোকানের নাম স্বাধীন ইলেকট্রনিক্স।

স্থানীয়রা জানান, তালাবদ্ধ দোকানের শাটার খোলার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন স্বাধীন। তাৎক্ষণিকভাবে ঘটনাটি কারও নজরে পড়েনি। কিছুক্ষণ পর পাশের দোকানের লোকজন স্বাধীনের দোকান থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে সেখানে হাজির হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্বাধীনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে স্বাধীনের ব্যবসা প্রতিষ্ঠান স্বাধীন ইলেকট্রনিক্সে ঢুকে দোকানের ভেতরের বিদ্যুৎ সঞ্চালনের একটি তার ছিড়ে লোহার পাতের তৈরি শাটারের মধ্যে লেগে থাকতে দেখা যায়। ওই তার থেকেই বিদ্যুতায়িত হয়েছিল শাটারটি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ী স্বাধীনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে