ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুন : নিহত বেড়ে ৩

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আবুল হোসেন (৪৫) মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ৩ জনে। নিহত অপর দুজন হলেন- প্রাইভেটকারের চালক রহমতপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে হিমেল (২৫) এবং একই এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস (৮৫)।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল থেকে গুরুতর দগ্ধ অবস্থায় নারীসহ পাঁচজনকে আনা হয়েছিল। এরপর আবুল হোসেন নামে একজনের মৃত্যু হয়। চারজনের মধ‍্যে কামরুল হাসানের শরীরের ১০০ শতাংশ, সুমি আক্তারের ৩২ শতাংশ, তোফাজ্জল হোসেনের ১০০ শতাংশ এবং আব্দুল মালেকের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেফার্ড করা হয়েছে।

মমেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) মো. সফিকুল ইসলাম বলেন, ‘দগ্ধ অবস্থায় হাসপাতালে ৮ জনকে ভর্তি করা হয়েছিল। রাতে আব্দুল কুদ্দুস নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পাঁচজনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এখন মমেক হাসপাতালে দুইজন চিকিৎসাধীন রয়েছে।’

এর আগে, গতকাল সোমবার (৪ নভেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের রহমতপুর বাইপাস এলাকায় আজহার ফিলিং স্টেশনে সিএনজি অটোরিকশায় গ্যাস দেওয়ার সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক হিমেলের মৃত্যু হয়।

এদিকে এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফন নাহারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী তিন কার্যদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

২ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে