নেত্রকোনায় স্কাউট শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৭

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় স্কাউট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (৮ মার্চ) দুপুরের দিকে এ হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয়রা সূত্র জানায়, ২০২৪ সালের জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষার কেন্দ্র ছিল পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকায় জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ে। লিখিত পরীক্ষার পর সোয়াই নদীতে সাতার মূল্যায়ন শেষে ফেরার পথে মাসুম বেনজিন স্কুলের সামনে জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পূর্বধলা জগৎ মণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের তিনজন ছাত্রের ওপর অতর্কিত হামলা চালায় হয়। এ সময় অন্য শিক্ষার্থীরা এগিয়ে আসলে তাদের ওপরই হামলা চালানো হয়। এতে সাতজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

গুরুতর আহত হয়েছে ৭ শিক্ষার্থীর মধ্যে ৩ শিক্ষার্থী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তারা হলো - নবম শ্রেণির শিক্ষার্থী আরাফাত আকন্দ, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী তানভীর আহমেদ, দশম শ্রেণির শিক্ষার্থী জুবায়েদ।

অন্য চার শিক্ষার্থী পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে তারা হলো- নবম শ্রেণির শিক্ষার্থী সোয়াদ মুহাম্মদ স্বচ্চ, সাকিবুল হাসান মহৎ, একই ক্লাসের খালিদ হোসেন আনাবী ও এসএসসি পরীক্ষার্থী রাব্বি।

হামলার ঘটনায় বক্তব্য নিতে জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সাথে যোগাযোগের চেষ্টা করলে পাওয়া যায়নি।

জানতে চাইলে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী অভিযোগ করে বলেন, জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে হামলা করেছে। আহত সাতজনের মধ্যে আরাফাত আকন্দের অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউটের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে জানানো হয়েছে। যে সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারলাম বৈদ্যুতিক ডিভাইস দিয়ে শকও দিয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে