নেত্রকোনার দূর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি

দীর্ঘ ১৭বছর পর উৎসাহ উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশে নেত্রকোনার দূর্গাপুর উপজেলা ও পৌর শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৮জুন) সকাল ১১টায় দূর্গাপুর মাল্টিপারপাস অডিটোরিয়াম হল রুমে দূর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি এই সম্মেলনের আয়োজন করে।

দূর্গাপুর উপজেলা বিএনপি আহ্বায়ক মোঃ জহিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে পৌর বিএনপির সদস্য সচিব মোঃ হারেজ গনি'র সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ ওয়ারেছ আলী মামুন, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর মো. রফিকুল ইসলাম হিলালী।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইনজীবী মাহফুজুল হক, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এসএম মনিরুজ্জামান দুদু, দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতিক্রমে দূর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে জহিরুল আলম ভূইয়া, সাধারণ সম্পাদক হিসাবে মোঃ আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি হিসেবে আতাউর রহমান ফরিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে হারেজ গনিকে নির্বাচিত করা হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে