জামালপুরে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেলো দুজনের

জামালপুর প্রতিনিধি

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ছনকান্দা এলাকায় ত্রিমুখী সংঘর্ষে জুয়েল আকন্দ (৪৫) ও শাওন মিয়া (২৮) নামে দুই জন নিহত হয়েছেন।

শনিবার (৮ মার্চ) সকাল ৬টার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে নিজের ট্রাক পরিষ্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু। এ সময় জামালপুর থেকে নান্দিনাগামী দশ চাকার একটি ট্রাক সরাসরি দাঁড়িয়ে থাকা ট্রাকের ওপর ওঠে যায়। এতে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক জুয়েল আকন্দ কালু নিহত হন। এ সময় নান্দিনাগামী মোটরসাইকেল ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে শাওন মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুজ্জামান ভুঁঞা।

এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক মামুন মিয়ার একটি পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এসআই সাদেকুজ্জামান ভুঁঞা জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে