চুরিতে সংশ্লিষ্টতা, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

নেত্রকোনা প্রতিনিধি
বারহাট্টায় চুরি করা মালামাল। ছবি: রাজনীতি ডাটকম

নেত্রকোনার বারহাট্টার নৈহাটি বাজারে চুরির অভিযোগে চারজনকে আটক করে পুলিশে দিয়েছিল এলাকাবাসী। তাদের আদালতের মাধমে কারাগারে পাঠানো হয়েছে। চুরির ঘটনায় জড়িত থাকার অভিযাগে চিরাম ইউনিয়ন শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম রুবেল আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

গত রোববার (৯ ফেব্রুয়ারি) বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি বাজারে স্থানীয়রা চুরির অভিযোগে ওই চারজনকে আটক করে। পরে পুলিশে খবর দিলে বারহাট্টা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

অভিযুক্ত চারজন হলেন— চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের নুরুল আমিনের ছেলে বরকত মিয়া (২৫), শাহাজ আলীর ছেলে রলিন ওরফে কালা (১৮) ও আব্দুল হেকিমের ছেলে মামুন মিয়া (৩৫) এবং কাশিকোণা গ্রামের আব্দুল খালেকের ছেলে বুদু মিয়া (৩০)। সোমবার (১০ ফেব্রুয়ারি) বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানিয়েছেন, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে গ্রেপ্তার চারজনই জানিয়েছেন, চিরাম ইউনিয়ন শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম রুবেল আহমেদের সহযোগিতায় তারা চুরি করে থাকেন। এ ঘটনায় এস এম রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বারহাট্টা উপজেলা শাখা বিএনপির সদস্য সচিব আশিক আহমেদ কমলের সই করা চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এস এম রুবেল আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

চিরাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও স্থানীয় ওয়ার্ড মেম্বার মোস্তফা কামাল বলেন, আমরা জানতে পেরেছি, চিরাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম রুবেল আহমেদ চুরির মূল হোতা। তিনি মাদকসহ বিভিন্ন চোরাকারবারেও জড়িত। তার সহোদর বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রাসেলও মাদক কারবারে জড়িত বলে তথ্য রয়েছে।

মোস্তফা কামাল আরও বলেন, চোরের কোনো দল হয় না। আমরা জন্মগত বিএনপি। বিএনপি কখনো চোরের দায়ভার নেবে না। আমরা এস এম রুবেলকে দ্রুত চিরাম ইউনিয়ন শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।

এস এম রুবেল আহমেদ ও জাহিদ হাসান রাসেল দুজনেই ঘটনার পরপরই আত্মগোপনে চলে যান। তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে