নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য এ কে এম নজরুল ইসলাম ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাশকতার অভিযোগ ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে নেত্রকোনা মডেল থানার পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার নজরুল ইসলাম ফকির নেত্রকোনা সদর উপজেলার মদনপুর এলাকার বাসিন্দা। জেলা আওয়ামী লীগের সদস্য ছাড়াও তিনি জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সাবেক সভাপতি।
দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৭ আগস্ট থেকে এ পর্যন্ত নেত্রকোনার ১০টি থানায় আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ৫১টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় পাঁচ হাজার।
এর মধ্যে গত ১ সেপ্টেম্বর শহরের কাটলি এলাকার বাসিন্দা বিএনপি কর্মী মো. আল আমিন বাদী হয়ে নাশকতার অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন, নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনের সাবেক সংসদ সদস্য মো. আশরাফ আলী খান খসরু, জেলা আওয়ামী লীগের সদস্য এ কে এম নজরুল ইসলাম ফকিরসহ ৫৪ জনকে আসামি করা হয়। মঙ্গলবার রাতে এ কে এম নজরুল ইসলাম ফকিরকে কুড়পাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, এ কে এম নজরুল ইসলাম ফকিরের নামে নাশকতা ও বিস্ফোরক আইনের মামলা রয়েছে। নেত্রকোনা মডেল থানায় ১ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে হাজির করা হবে

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
২ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
২ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
২ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে