ময়মনসিংহে রওশন এরশাদের নামে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
রওশন এরশাদ। ফাইল ছবি

ময়মনসিংহে সাবেক বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ ও সাবেক জেলা প্রশাসক মুস্তকীম বিল্লাহ ফারুকীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম রওশন জাহানের আদালতে মামলার আবেদন করেন মো. খালেদুজ্জামান পারভেজ বুলবুল।

আদালত বাদীর আবেদনটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন।

ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক মো. মোস্তাছিনুর রহমান বিয়ষটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রার্থী হয়েছিলেন মো. খালেদুজ্জামান পারভেজ বুলবুল। তিনি বাদী হয়ে আদালতে মামলা করেছেন।

মামলায় বলা হয়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় প্রতিক ‘কুড়ে ঘর’ নির্ধারণ করা হয়। ওইদিন রাত সন্ধ্যা ৭টার দিকে বাদীকে তার নিজস্ব বাসা থেকে অজ্ঞাতনামা সাদা পোষাকের ১০-১২ জন লোক জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যায়। পরে মামলার এক নম্বর আসামি রওশন এরশাদের প্ররোচনায় ও ২ নম্বর আসামি তৎকালীন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুস্তাকীম বিল্লাহ ফারুকীর কার্যালয়ে বেআইনিভাবে আটক রেখে মৃত্যুর ভয় দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারে স্বাক্ষর নেয়।

মামলায় রওশন এরশাদ ও সাবেক জেলা প্রশাসক ছাড়াও অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

২ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে